কমলগঞ্জে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

May 28, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মূল্য তালিকা টাঙানো না থাকায় ৪টি দোকানের সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

২৮ মে সোমবার বিকাল সাড়ে ৪টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ মাহমদুল হক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোক্তাদির হোসেন পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি দল।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ মাহমদুল হক বলেন, আজকের অভিযান ছিল অনেকটা সচেতনতা সৃষ্টি করার মত।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com