কমলগঞ্জের আদমপুরে বাল্যবিয়ে প্রতিরোধে প্রচার অভিযান

May 30, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আদমপুরে বাল্য বিবাহ প্রতিরোধে ঝুঁকিপূর্ণ কন্যা শিশু ও মায়েদের নিয়ে প্রচার অভিযান উপলক্ষে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন গুড নেইবারস বাংলাদেশ এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার ৩০ মে বিকাল ৩টায় আদমপুরস্থ সংগঠনের সিডিপি (কমিউনিটি ডেভেলপম্যান্ট প্রজেক্ট) কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গুড নেইবারস বাংলাদেশ সিডিপি ব্যবস্থাপক রিমো রনি হালদারের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: আবদাল হোসেন, সাংবাদিক শাব্বির এলাহী, শাহীন আহমদ, শিক্ষক আব্দুল বশির ও  গুড নেইবারস বাংলাদেশের কমলগঞ্জ কেন্দ্রের শিক্ষা সংরক্ষণ কর্মকর্তা মর্নিং টন। আলোচনা সভায় ৫০জন মা ও ৮ম থেকে ১০ম শ্রেণি পড়–য়া ৫০ জন ছাত্রী ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, এ আলোচনা থেকেই উপস্থিত সবাই নিজ নিজ অবস্থান থেকে প্রচার অভিযান চালাবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com