কমলগঞ্জে ৩০০ গ্রাম গাঁজাসহ একজন আটক

May 31, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগান এলাকা থেকে ৩০ মে বুধবার রাত সোয়া ৮ টায় ৩০০ গ্রাম গাঁজাসহ রাজ কপুর নুনিয়া (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক কৃষ্ণমোহন দেবনাথের নেতৃত্বে উপ-পরিদর্শক সুরুজ আলীসহ সঙ্গীয় ফোর্সরা এই অভিযান পরিচালনা করেন। আটক রাজকপুর নুনিয়া আলীনগর চা বাগানের বড় লাইন এলাকার মৃত রামচরণ নুনিয়ার ছেলে। গাঁজা বিক্রয়কালে তাকে আটক করা হয়। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আটক রাজ কপুর নুনিয়াকে বৃহষ্পতিবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

 

 

 

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com