শোক সংবাদ ॥ তজমুল আলী ॥

June 2, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার পতনঊষার উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও সমাজকর্মী তোয়াবুর রহমান তবারক এর পিতা শ্রীসূর্য্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. তজমুল আলী (৮৫) ১ জুন শুক্রবার বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি—- রাজিউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে পতনঊষার ইউপি চেয়ারম্যান তওফিক আহমদ বাবু ও সাবেক চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরীসহ স্থানীয় আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com