কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রেসক্লাবের ত্রাণ বিতরণ

June 19, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক লোকদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে কমলগঞ্জ প্রেসক্লাব।
সোমবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার আলীনগর চা বাগান নাচঘর প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ ত্রাণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও পৌর মেয়র মো: জুয়েল আহমেদ।
কমলগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক মো: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শাহীন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক এস, কে, দাস ও চা শ্রমিক ছাত্রনেতা সুমন কৈরী। এ সময় কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশ্বজিত রায়, এম, এ, ওয়াহিদ রুলু, সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক এম, এ, মুক্তাদির, সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, এস, এম, এবাদুল হক, বাংলাদেশ বেতার প্রতিনিধি আর কে সৌমেন, ফারহান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক লোকের মাঝে চিড়া, চিনিসহ শুকনো খাবার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com