কমলগঞ্জের মাধবপুরে ৮৩০ টি পরিবারের মাঝে শুকনো খাবার ও জিআর চাল বিতরণ

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্হ বন্যাদুর্গত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রান ও দুর্যোগ পুর্নবাসন ব্যবস্থাপনা তহবিল থেকে শুকনো খাবার ও জিআর চাল ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ২৬ জুন সকাল ১১ টায় মাধবপুর ইউনিয়ন কার্যালয়ে ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৭৫০ জন ক্ষতিগ্রস্থ বন্যাদুর্গত পরিবারের মাঝে জিআর এর চাল বিতরণ করেন সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি’র সভাপতি ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। ত্রানসামগ্রী বিতরণ অনুষ্টানে বিপ্লব কুমার সিংহের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আছাদ্দুজামান মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশিদ আলী,সাধারন সম্পাদক লক্ষিনারায়ন সিংহ প্রমুখ।
এর আগে মাধবপুর বাজারে এনজিও কর্তৃক প্রেরিত ববন্যাদুর্গত ৮০ টি পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ অনুষ্টানে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশিদ আলীর সভাপতিত্বে ত্রানসামগ্রী বিতরণ করেন উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। এসময় স্থানীয় আওয়ামীলীগসহ কমলগঞ্জ, ¤্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সম্প্রতি মাধবপুর ইউনিয়নে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া ৭৫০ টি পরিবারের মাঝে ২০ কেজি করে জিআর চাল ৮০ টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।



মন্তব্য করুন