কমলগঞ্জে শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

June 28, 2018,

কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জে আরডিআরএস বাংলাদেশর বাস্তবায়নে ও  পিকেএসএফ এর সহযোগিতায় চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার ২৮ জুন ১২ টায় উপজেলার কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোশাররফ হোসেন, আব্দুল গফুর মহিলা কলেজের প্রভাষক রাবেয়া খাতুন, পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরডিআরএস বাংলাদেশ কমলগঞ্জ উপজেলা শাখা ব্যবস্থাপক জনাব শামছুল আহমেদ এবং অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আরডিআরএস বাংলাদেশ’র সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রোগ্রাম অর্গ্রানাইজার মো. এখলাছ মিয়া।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com