কমলগঞ্জে থানা পুলিশের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
July 1, 2018,

কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। শনিবার দুপুর ১২টায় কমলগঞ্জ থানা চত্বরে বন্যা ক্ষতিগ্রস্ত ১০৫টি পরিবারের মাঝে ৫ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ, ১ কেজি আলু, ১ কেজি চিনি, আধা লিটার তেল বিতরণ করা হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোকতাদির হোসেন পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে ও উপ-পরিদর্শক চম্পক দামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও প্রেসক্লাবের আহবায়ক মো: জুয়েল আহমদ।



মন্তব্য করুন