কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ শব্দকর পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

July 4, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত অনগ্রসর দরিদ্র ১০০ শব্দকর পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। বুধবার ৪ জুলাই বিকাল সাড়ে ৫টায় মুন্সীবাজার ইউনিয়নের রামচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্রালয় প্রাঙ্গনে মৌলভীবাজারস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উদ্যোগে এসব ত্রাণ বিতরণ করা হয়।

মৌলভীবাজারস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি এ এন এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে  সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের এনএসআই এর সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোকতাদির হোসেন পিপিএম, মুন্সীবাজার ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার, কমলগঞ্জ উপজেলা উন্নয়ন পরিচালক এ এস এম সাজেদুর রহমান, ইউপি সদস্য শফিকুর রহমান ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ। পরে প্রতি পরিবারের মাঝে ত্রাণ হিসাবে ৩ কেজি করে চাল, ২ কেজি করে আটা ও আধা কেজি মুসরের ডাল বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com