কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

July 5, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার এক পৌরসভা ও ৩টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বুধবার ৪ জুলাই বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি), ছাত্র ইউনিয়ন ও উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে এসব গ্রামে ত্রাণ বিতরণ করা হয়।

জানা যায়, সিপিবি জেলা কমিটির সভাপতি অ্যাড: মকবুল হোসেন, ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সভাপতি সুবিনয় রায়, উদীচী জেলা কমিটির নেতা রমাপদ ভট্রাচার্য, সিপিবি কমলগঞ্জ শাখার সভাপদি আহমদ সিরাজ ও সাধারণ সম্পাদক সাইফুর রহমানের নেতৃত্বে কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর, গুলের হাওর, টিলাবাজার, কুরমা চা বাগান, কুরমা খাসিয়া পুঞ্জি, আদমপুর ইউনিয়নের মধ্যভাগ, উত্তরভাগ, নঈনার পার, মুন্সীবাজার ইউনিয়নের মইডাইল, উবাাহাটা ও কমলগঞ্জ পৌরসভা এলাকার নছরতপুর ও তিলকপুর গ্রামে মোট ২৫০ জনের মাঝে ত্রাণ হিসাবে  ৫ কেজি করে চাল ও ২ কেজি আলু বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com