কমলগঞ্জে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের আর্থিক সহায়তা

July 5, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো: আব্দুল মতিনের ঐচ্ছিক তহবিল থেকে কমলগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নের দরিদ্র ৪০ পরিবারের মাঝে ১ লাখ ২৮ হাজার টাকা বিতরণ করা হয়।

বৃহস্পতিবার ৫ জুলাই সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে আর্থিক সহায়তা প্রদানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক বাবুল), আদমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া ও সাংবাদিক মোস্তাফিজুর রহমান।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক জানান, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল মতিনের ঐচ্ছিক তহবিল থেকে শমশেরনগর, আলীনগর, আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের দরিদ্র ৪০ পরিবারের মাঝে নগদ ৩ হাজার ২শত টাকা করে মোট ১ লাখ ২৮ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com