কমলগঞ্জে বন্যাদূর্গত মানুষের জন্য মৌলভীবাজার সমিতি, সিলেট এর আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

July 7, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে বন্যাদূর্গত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার সমিতি, সিলেট এর আয়োজনে ৬ জুলাই শুক্রবার সকাল সাড়ে ১০টায় পতনউষার ইউনিয়নের আহমদ নগর দাখিল মাদ্রাসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

মৌলভীবাজার সমিতি, সিলেট এর সভাপতি দেওয়ান তোফিক মজিদ লায়েকের সভাপতিত্বে ও মেডিক্যাল ক্যাম্প সমন্বয়কারী কমরেড সিকান্দর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিষ্টার অধ্যাপক জামিল আহমদ চৌধুরী, সাবেক সিভিল সার্জন ডা: শফিক উদ্দিন আহমদ, অধ্যাপক ডা: মৃগেন কুমার দাস চৌধুরী, মৌভীবাজার সমিতি, সিলেট এর সাধারণ সম্পাদক মোঃ রুস্তুম খান, অর্থ সম্পাদক মোঃ নুরুল হক সোহেল, কার্যকরী সদস্য সৈয়দ মহসিন হোসেন, মোঃ আব্দুস শুক্কুর, সমাজসেবক ইমতিয়াজ আহমেদ বুলবুল, আওয়ামীলীগ নেতা ইলিয়াছুর রহমান মহরম, বদরুজ্জামান চৌধুরী জহির, অধ্যক্ষ কাজী মাও: আলম চৌধুরী প্রমুখ।

ইউপি সদস্য রিপন ইসলাম মইনুলের সমন্বয়ে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডাঃ শফিক উদ্দিন আহমদ,  অধ্যাপক ডা: মৃগেন কুমার দাস চৌধুরী, অধ্যাপক ডা: মামনু পারভেজ, ডা: নমিতা দাস সানি, ডা: মিতুল কুমার দাস, ডা: কামরুল ইসলাম, ডা: রাসেল আহমদ ও ডা: হাসান আলম বন্যা দুর্গত ৩ শতাধিক রোগীর চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com