কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের নগদ অর্থ বিতরণ

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় তিনশত লোকের মাঝে ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে জনপ্রতি ৫০০ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
৬ জুলাই শুক্রবার দিনভর উপজেলার ইসলামপুর, আদমপুর, আলীনগর, শমশেরনগর, পতনঊষার এবং রাজনগরের কামারচাক ইউনিয়নে এসব অর্থ বিতরণ করা হয়। শুক্রবার বিকাল ৫টায় কমলগঞ্জের পতনঊষার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবুর সভাপতিত্বে ও ঢাকাস্থ এশিয়ান আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো: নেছার আলীর সঞ্চালনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক। আলোচনায় অংশ নেন ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের অর্থ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক আব্দুল আহাদ মিনার প্রমুখ। এ সময় সিলেট সমিতি, উত্তরার সভাপতি ক্যাপ্টেন (অব:) মোঃ মিজানুর রহমান, ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের নেতা সেলিম আহমেদ মিঠু, মতিউর রহমান, মাহবুব মোর্শেদ ঈমন, সৈয়দ মো: আং হাকিম তাহমি, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, যুবমৈত্রী নেতা আফরোজ আলী, যুবলীগ নেতা আবুল বশর জিল্লুল, ছাত্রলীগ নেতা মিতুল খান প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন