কমলগঞ্জে বাবুল মাষ্টার স্মরণ সভা অনুষ্ঠিত

July 7, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আহমদনগর দাখিল মাদ্রাসার শিক্ষক বাবুল মালাকার মৃত্যুতে মুন্সীবাজার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আয়োজনে এক স্মরণ সভা ৬ জুলাই  শুক্রবার দুপুরে স্বর্গীয় বাবুল মালাকারের হরিস্মরণস্থ নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়। ডা: সারদা মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় আলোচনায় অংশ গ্রহণ করেন মুন্সীবাজার ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ন পাল, সহ সভাপতি বীরেন্দ্র মালাকার, পতনঊষার ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন মল্লিক সাগর, সাংবাদিক পিন্টু দেবনাথ, ইউপি সদস্য সুনীল মালাকার, ব্যবসায়ী মিশন দাস, বিনয় চক্রবর্তী, দিপক দত্ত, সুজিত ধর, নিখিল মালাকার, উপেন্দ্র শব্দকর প্রমুখ।

বক্তরা বাবুল মালাকারের কর্মময় জীবন সম্পর্কে তুলে ধরে বলেন, তিনি শুধু একজন শিক্ষক ছিলেন না। একজন সংস্কৃতিমনা মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com