শোক সংবাদ: ॥ রঞ্জিত সিংহ ॥

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও ছাদির আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বপ্না সিনহার স্বামী রঞ্জিত সিংহ (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার ৭ জুলাই ভোর সাড়ে ৫টায় মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বিকাল ৩টায় মাধবপুর ইউনিয়নের গোবিন্দবাড়িস্থ নিজ পারিবারীক শশ্মান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। রঞ্জিত সিংহের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাবেক চিফ হুইপ, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য, কমলগঞ্জ উপজেলঅ চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক,কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক শাহাজান মানিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো: মহিউদ্দিন, সম্পাদক মাহমুদুর রহমান আলতা প্রমুখ।



মন্তব্য করুন