কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানে সফল ব্যক্তিদের সংবর্ধনা

July 7, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাবৃন্দের আয়োজনে সফল ব্যক্তিদের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার সকালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের পূণ:নির্বাচিত সাধারণ সম্পাদক রামভজন কৈরি।

পাত্রখোলা চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি দেবাশিস চক্রবর্তীর সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মনু-ধলাই ভ্যালী সভাপতি ধনা বাউরী, বাঘাছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি রাখাল গোয়ালা, পদ্মছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি কৃষ্ণলাল দেশোয়ারা, কুরমা চা বাগান পঞ্চায়েত সভাপতি নারদ পাশী, মদনমোহনপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি উমাশংকর গোয়ালা, মাধবপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি সাধুরাম দাস, চাম্পারায় চা বাগান পঞ্চায়েত সভাপতি শংকর ব্যুনার্জী। এ সময় ৮ টি চা বাগানের বেসরকারি শিক্ষক-শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, চা বাগানের বেসরকারি স্কুলগুলোতে এখনো শিক্ষক, শিক্ষিকারা তাদের মূল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। তারা তাদের মূল অধিকার পাওয়ার দাবি জানিয়েছেন অতিথিদের কাছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com