কমলগঞ্জে আব্দুল রউফ স্মৃতি পরিষদের বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও খাদ্য সামগী বিতরণ

July 14, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জের পতনঊষারে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারকে ঢেউটিন ও ৩০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার ১৩ জুলাই স্থানীয় শ্রীরামপুর- নয়াবাজারে আনুষ্ঠানিকভাবে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ স্মৃতি পরিষদের আয়োজনে এসব বিতরণ করা হয়। পরিষদের উপদেষ্টা আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী অলি আহমদ খান। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ রিপোর্টার ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, প্যানেল চেয়ারম্যান-১ নারায়ন মল্লিক সাগর, সাবেক ইউপি সদস্য আব্দুল মোহিত,ব্যবসায়ী শামছুর রহমান, যুবলীগ নেতা বিল্লাল হোসেন, ছাত্রলীগ নেতা শাওন খান জসিম। ছামিল আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা মিতুল খান, মিছবাহুর রহমান, প্রবাসী আনিসুর রহমান, তাজুদ আলী, শামীম আহমদ, দেলোয়ার হোসেন লোকমান প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com