কমলগঞ্জে বনগাঁও গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও-এ সরকারী অর্থায়নে আনুষ্ঠানিকভাবে বিদ্যুতায়ন করা হয়। শুক্রবার ১৩ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় সাবেক ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বিদ্যুতায়নের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ সাবেক চিফ হ্ইুপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোসাদ্দেক আহমদ, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোকতাদির হোসেন পিপিএম, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দীন, জেলা পরিসদ সদস্য বদরুজ্জামান সেলিম, রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার আহমদ, মুন্সীবাজার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে উপ-মহাব্যবস্থাপক মোঃ মোবারক হোসেন সরকার ও কমলগঞ্জ উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশীদ ভূঁইয়া।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে উপ-মহাব্যবস্থাপক মো:মোবারক হোসেন সরকার জানান, এ গ্রামে ৫ কিলোমিটার এলাকার মোট ২৮৬ গ্রাহের সংযোগের মধ্যে শুক্রবার ১৭৬ জন গ্রাহকের সংযোগ দেওয়া হয়। এ জন্য ব্যয় হয়েছে ৭৫ লাখ টাকা।



মন্তব্য করুন