কমলগঞ্জে লাঘাটা সাহিত্য পরিষদের উদ্যোগে বন্যা দুর্গতদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

July 14, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥  কমলগঞ্জে বন্যা দুর্গতদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। ১৪ জুলাই শনিবার সকাল ১১টায় উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুর নয়াবাজারে লাঘাঠা সাহিত্য পরিষদের আয়োজনে আনুষ্ঠানিকভাবে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি ডা: আব্দুল হান্নান চিনু। পরিষদের সভাপতি সৈয়দ মুজিবুর রহমান মমরুজের সভাপতিত্বে ও তরুন সমাজকর্মী মিজানুর রহমান মিষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক মো: শাহীন আহমেদ, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, ইউপি সদস্য আব্দুস সোবহান, সমাজসেবক তোয়াবুর রহমান তবারক, জুনেদ আহমেদ, হেলাল চৌধুরী, মারুত আহমদ প্রমুখ। চিকিৎসক হিসাবে রোগীদের চিকিৎসা প্রদান করেন ডা. একে আজাদ ডিএমএফ, পল্লী চিকিৎসক এম এ রহিম তালুকদার, মুজিবুর রহমান ও তরিকুল ইসলাম। অনুষ্ঠানে দুই শতাধিক রোগীেেক বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com