কমলগঞ্জে ইমপ্রেস অফসেট প্রেসের শুভ উদ্ভোধন

July 17, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারে ইমপ্রেস কম্পিউটার এন্ড  অফসেট প্রিন্টার্স এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১৫ জুলাই রোববার সন্ধ্যা ৭টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্টানিক শুভ উদ্ভোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান।

ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ সভাপতি কাজী মামুনুর রশীদের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী আনহার আলীর সঞ্চালনায় আল-আমিন প্লাজা প্রাঙ্গণে অনুষ্টিত উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, সাবেক সভাপতি এম, এ,ওয়াহিদ রুলু, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মন্নান, বিশিষ্ট সমাজসেবক শফিকুল ইসলাম সুফি, শিক্ষানুরাগী রাসেল হাসান বক্ত প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইমপ্রেস কম্পিউটার এন্ড অফসেট প্রিন্টার্স এর স্বত্বাধিকারী মোঃ রেজওয়ানুল হক ফকরুল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com