নারী উন্নয়নে বিশেষ অবদান রাখায় কমলগঞ্জ ইউএনও মাহমুদুল হক জনপ্রশাসন পদকের জন্য চুড়ান্তভাবে মনোনীত

July 17, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ নারী উন্নয়নে অসামান্য অবদান রাখায় জনপ্রশাসন পদক-২০১৮ এর জন্য চুড়ান্তভাবে মনোনীত হয়েছেন  কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হক। জনসেবা সহজীকরন, বাল্যবিবাহ রোধ, নির্যাতিত নারী ও দুরবর্তী নারী শিক্ষার্থীদের জন্য বাইসাইকেল বিতরণসহ নারী উন্নয়নে বিভিন্ন কাজের জন্য তাকে মনোনীত করা হয়েছে।

২৩ জুলাই ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে মাহমুদুল হকের হাতে এই পদক তুলে দিবেন বলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিশ্চিত করেছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক বলেন, প্রথমে আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমাদের সিলেট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ সহযোগীতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। অন্যান্য সকল কাজে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

এ সংবাদে কমলগঞ্জের সুধীমহল নানা ভাবে উপজেলা নির্বাহী অফিসারকে অভিনন্দন জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com