কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

July 17, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আদমপুরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে আর্ন্তজাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইর্বাস বাংলাদেশ ঢেউটিনসহ গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করেছে। ১৭ জুলাই মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় আদমপুরস্থ একে বাংলা স্কুল প্রাঙ্গণে এসব গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়।

গুড নেইর্বাস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি’র আদমপুরস্থ কার্যালয় সূত্রে জানা যায়, ১০টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ২৬ বান্ডিল ঢেউটিন ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার মৌলভীবাজার সিডিপির প্রকল্প ব্যবস্থাপক রিমো রনি হালদার, গুড নেইর্বাস প্রতিনিধি মর্নিংটন মি. মুকুট ফ্রান্সিস হালদার, স্থানীয় ইউপি সদস্য কে, মনীন্দ্র কুমার সিংহ, সাংবাদিক শাব্বির এলাহী, মাহমুদ খাঁন ও নাইম আলী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com