কমলগঞ্জে সাংবাদিকদের সাথে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মতবিনিময় সভা

July 17, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নবগঠিত আহবায়ক কমিটি স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে। ১৭ জুলাই মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় কমলগঞ্জ ডাকবাংলো প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন কমলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক প্রাক্তন ইউপি চেয়ারম্যান মোঃ সাব্বির আহমদ ভূঁইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব প্রভাষক মোঃ আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য প্রভাষক মোঃ খায়রুল ইসলাম সজল, প্রভাষক মোঃ মাসুম আহমদ খাঁন, আখলাকুজ্জামান খলু, মোঃ করিম হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ১৪ জুলাই বঙ্গবন্ধু ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শেখ আব্দুল মুহিত রাজা ও সাধারণ সম্পাদক কাজি মোঃ ছালিক স্বাক্ষরিত এক পত্রে কমলগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সকল কার্যক্রম পরিচালনা করার জন্য আদমপুর ইউনিয়নের প্রাক্তন ইউপি চেয়ারম্যান মোঃ সাব্বির আহমদ ভূঁইয়াকে আহবায়ক ও শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের প্রভাষক মোঃ আব্দুল আহাদকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু ফাউন্ডেশন কমলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com