কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৩০০ বান্ডিল ঢেউটিন ও নগদ ৯ লক্ষ টাকা বিতরণ

July 19, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ ১৫০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জনপ্রতি ৩০০ বান্ডিল ঢেউটিন এবং নগদ ৬ হাজার টাকা করে মোট ৯ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।

১৯ জুলাই বৃহষ্পতিবার বেলা ২টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসুচীর উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে ও পতনঊষার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ নারায়ণ মল্লিক সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ইতিমধ্যে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৬৫০ পরিবারের মধ্যে ১৫ লক্ষ টাকার শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com