কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির আর্থিক অনুদান প্রদান

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ পতনঊষার ইউনিয়নের ২৪৭ পরিবারের মধ্যে আর্থিক অনুদান ও সবজি বীজ বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিট।
২১ জুলাই শনিবার বেলা ১২ টায় পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজে আনুষ্ঠানিকভাবে আর্থিক অনুদানের চেক ও সবজি বীজ বিতরণ করেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান।
রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার ইউনিট এর আয়োজনে আর্থিক অনুদান ও সবজি বীজ বিতরণ অনুষ্ঠানে পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিট এর সভাপতি শাহ মোহাম্মদ আলী, পতনঊষার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নারায়ণ মলি¬ক সাগর, ইউপি সদস্য রিপন ইসলাম ময়নুল, পতনঊষার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়েজ আহমদ প্রমুখ। অনুষ্ঠানে বন্যা দুর্গত পতনঊষার ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২৪৭ টি পরিবার সদস্যদের মধ্যে ৪ হাজার ৫ শত টাকার চেক ও ৮ প্রকার সবজি বীজের একটি করে প্যাকেট বিতরণ করা হয়।



মন্তব্য করুন