কমলগঞ্জে সাহিত্য আড্ডা ও সুধী সমাবেশ

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের দাতা পরিবারের সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী, কবি, গল্পকার, যুক্তরাজ্য প্রবাসী জ্যোৎ¯œা খান এর স্বদেশ আগমন উপলক্ষে সাহিত্য আড্ডা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২১ জুলাই শনিবার বেলা ১১টায় উপজেলার পতনঊষার ইউনিয়নের জোনাকী কমিউনিটি সেন্টারে ৬ নং ওয়ার্ডবাসীর আয়োজনে প্যানেল চেয়ারম্যান-১ নারায়ন মলি¬ক সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু। সাহিত্য আড্ডা ও সুধী সমাবেশে আলোচনায় অংশগ্রহণ করেন কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, সাংস্কৃতিক ব্যক্তি হিফজুর রহমান বক্স, কবি জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক ফেরদৌস আহমদ, প্রধান শিক্ষিকা বিপ¬বী রানী দে, প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম, সমাজসেবক তোয়াবুর রহমান তবারক, আবুল বশর জিল¬ুুল, রুমী আক্তার ও কবি জ্যোৎ¯œা খান। ছাত্রনেতা মিতুল খানের সঞ্চালনায় অনুষ্ঠানে ৬নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ৬নং ওয়ার্ড ইউপি সদস্য ও পতনঊষার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ নারায়ন মলি¬ক সাগর কবি জ্যোৎ¯œা খানমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।



মন্তব্য করুন