কমলগঞ্জের শমশেরনগরে ৩৩৫ পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

July 22, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ “জ্বলছে আলো চলছে দেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের রাধানগর, সতিঝিরগাঁও এবং হাজীনগর গ্রামে ৩৩৫ পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ লাইনের শুভ উদ্বোধন করা হয়েছে। ২১ জুলাই শনিবার সন্ধ্যায় রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৮৯ লক্ষ ৯৪ হাজার টাকা ব্যয় ৫.৯৯৬ কিঃমিঃ বিদ্যুৎ লাইনের শুভ উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ ও সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মো: কামাল উদ্দিনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা গোপাল বর্মা মনির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোবারক হোসেন সরকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মোঃ ইমজিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: নজরুল ইসলাম, মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আসিদ আলী, শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুল প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com