ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক বাজার তদারকি অভিযান
July 23, 2018,

স্টাফ রিপোর্টার॥ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে বিভিন্ন স্থানে বাজার মনিটরিংমূলক অভিযান পরিচালিত হয়।
২৩ জুলাই সোমবার কমলগঞ্জ উপজেলার যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, মূল্য তালিকা না রেখে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য দ্রব্য বিক্রি করা, ওজনে কম দেওয়া সহ বিভিন্ন অপরাধে ডিজিটাল বেকারীকে ৫ হাজার টাকা, মেসার্স সৈয়দ ট্রেডাসকে ৫ শত টাকা, বাছিত মিয়ার মাছের দোকানকে ২ শত টাকাসহ মোট ৫ হাজার ৭ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন কমলগঞ্জ থানার পুলিশ ফোর্স।



মন্তব্য করুন