ইউএনও মাহমুদুল হক ও কমলগঞ্জের অর্জন

July 24, 2018,

বিশেষ প্রতিনিধি॥ মোঃ মাহমুদুল হক ২০১৬ সালের ৫ মে কমলগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। কমলগঞ্জেই নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁর প্রথম পোস্টিং। এখানকার নির্বাহী কর্মকর্তা হিসেবেই অর্জন করলেন জনপ্রশাসন পদক। নিজের চাকুরী জীবনকে সমৃদ্ধ করার পাশাপাশি গৌরবের অংশীদার করলেন কমলগঞ্জবাসীকে। কমলগঞ্জের মানুষের আন্তরিকতা, সহযোগিতা তাকে স্বাচ্ছন্দ্যে কাজ করার সুযোগ করে দেয়।  তার চিন্তা চেতনার বিকাশ ঘটানোর উত্তম স্থান হিসেবে পরিগনিত হয় কমলগঞ্জ। ইতিহাস আর ঐতিহ্যের গর্বিত জনপদ কমলগঞ্জে জন্ম গ্রহন করে রাজনৈতিক, সাংবিধানিক, প্রশাসনিক ক্ষেত্রে অনেক সূর্য সন্তান কমলগঞ্জকে আলোকিত করেছেন স্বগৌরবে। তারই ধারাবাহিকতায় কমলগঞ্জের কমল হৃদয়ের মানুষের স্পর্শে থেকে জনপ্রশাসন পদক-২০১৮ অর্জন করলেন মো. মাহমুদুল হক। ২৩ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে তিনি আনুষ্ঠানিক ভাবে পদক গ্রহন করেন।

উপজেলা প্রশাসনের সর্বোচ্চ পদে আসীন হলেও তার অফিসে অবাধ বিচরন থাকে আম জনতার। কমলগঞ্জে শিক্ষা ব্যবস্থার গুনগত মান বৃদ্ধিতে কাজ করছেন অবিরাম। নারী শিক্ষার বিস্তারে বাস্তব পদক্ষেপ নিয়ে সকল মাধ্যমিক বিদ্যালয়ের দুরবর্তী ছাত্রীদের মধ্যে শুরু করেন বাইসাইকেল বিতরন, বাল্য বিবাহ বন্ধ ও প্রতিরোধে গ্রহন করেন কার্যকর উদ্যোগ, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়ক উদ্যোগের অংশ হিসেবে প্রতিষ্ঠা করেন প্রয়াস কমলগঞ্জ। তার অফিস পরিনত হয় দ্রুত সেবা প্রদানের নির্ভরযোগ্য স্থানে। দারিদ্র বিমোচনে পিছিয়ে পড়া দরিদ্র, অসহায় শব্দকর ও চা শ্রমিক জনগোষ্ঠীর মধ্যে গঠন করান একটি বাড়ী একটি খামার প্রকল্পের সমিতি। মাহমুদুল হক এখন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের নিরাপদ নির্ভরযোগ্য আশ্রয়স্থল।

ন¤্র, ভদ্র, বিচারবুদ্ধিতে বিচক্ষন কর্মকর্তা হিসেবে কমলগঞ্জবাসীর মন তিনি সহজেই জয় করেন। তার মিষ্টি হাসি সহজেই সকলকে আকৃষ্ট করে। তার আচরন, ব্যবহার সত্য আর সুন্দরের সাদৃশ্যের নিপুনতায় ভরপুর। সাহিত্যাঙ্গনে রয়েছে বিচরন। কলাম লিখায় পারদর্শী। সংস্কৃতিমনা মাহমুদুল হক একজন ক্রীড়াপ্রেমী। চলনে বলনে, কথা বার্তায় তিনি সবার সেরা। অন্তরে দেশপ্রেম লালন করে কাজ করছেন মানুষের জন্য। ২৭ তম বিসিএস ক্যাডার মাহমুদুল হক নির্বাহী কর্মকর্তা হিসেবে কমলগঞ্জেই প্রথম যোগদান করেন। নারী উন্নয়নে অবদান রাখায় অর্জন করেন জনপ্রশাসন পদক। তার এই পদক প্রাপ্তিতে উৎফুল্ল কমলগঞ্জের সর্বস্তরের মানুষ। এ অর্জন সবার, এ অর্জন আমজনতার, এ অর্জনের সৌরভ ছড়াক চতুর্দিকে। হামহাম জল প্রপাত, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধ, শমশেরনগর বিমানবন্দর, খাজা উসমানের স্মৃতি ধন্য উসমানগড়, বীরযোদ্ধা ঊষা দেবীর পতনঊষার, হরিনারায়ন দিঘী, মুক্তিযুদ্ধের স্মৃৃতি বিজড়িত, বনাঞ্চল আর পাহাড় বেষ্টিত, চা-শ্রমিক, খাসিয়া, মনিপুরী, গারো, সাঁওতাল, শব্দকরসহ বহুভাষাভাষী মানুষের আবাসস্থল কমলগঞ্জবাসী আপনার এ অর্জনে মুগ্ধ করুক। এগিয়ে যান বীরদর্পে, আপন গতিতে দেশ ও মানুষের সেবায় কাটুন আপনার জীবন। কর্মক্ষেত্রে আরও সফলতা অর্জন করুন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com