কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এফআইভিবি’র শর্তহীন নগদ অর্থ সহায়তা প্রদান

July 25, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ “ইমার্জেন্সী সাপোর্ট টু দ্যা ফ্লাড এফেক্টেড পিপল অফ সিলেট এন্ড মৌলভীবাজার জেলা” প্রকল্পের আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে ইউ,কে এইড, ট্রাস্ট ফান্ড বাংলাদেশ এর অর্থায়নে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর সহযোগিতায় ও এফআইভিডিবি’র বাস্তবায়নে মোট ৬০০ উপকারভোগী পরিবারকে শর্তহীনভাবে জনপ্রতি ৪৫০০ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৪৫ জন প্রতিবন্দীকে আরো ১০০০ টাকা করে বেশি দেয়া হয়। দুইদিনব্যাপী বিতরনী অনুষ্ঠানের সমাপনী দিন ২৪ জুলাই মঙ্গলবার আদমপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদমপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবদাল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর প্রতিনিধি তৌহিদুল ইসলাম, নুসরাত আমিন, আমিনা বেগম রোজিনা, এফআইভিডিবি’র কো-অর্ডিনেটর মোঃ দেলোয়ার হোসেন, ফিন্যান্স অফিসার মোঃ আব্দুল ওয়াহাব, এইচ আর এসোসিয়েট আহমদ হোসেন চৌধুরী, প্রজেক্ট কো-অর্ডিনেটর মিন্টু রঞ্জন আচার্য্য, ফিল্ড ফ্যাসিলেটর শাহ মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ সুবহানুর রহসান, মোঃ জুয়েল মিয়া, সালাউদ্দিন, মোঃ আবু বক্কর সিদ্দীক, আদমপুর ইউপি সদস্য রেজাউল করিম, মোঃ হেলাল উদ্দিন, মোঃ আছকর খান, সুনিল কুমার সিংহ প্রমুখ। অনুষ্ঠানে আদমপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ জনের মধ্যে নগদ মোট ২৭ লক্ষ ৪৫ হাজার টাকা বিতরণ করা হয়। একইভাবে ইসলামপুর ইউনিয়নের ৭০০ জনের মধ্যে নগদ মোট ৩১ লক্ষ ৯৫ হাজার টাকা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com