শোক সংবাদ ॥ মো: ছকির মিয়া ॥
July 25, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুর নয়াবাজার ব্যবসায়ী সমিতি ও ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মো: ছকির মিয়া (৫৮) মঙ্গলবার সকাল ৬ টায় ব্রেন ষ্টোক করে মৌলভীবাজার শহরের জেনারেল প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
২৫ জুলাই বুধবার দুপুর ২.৩০ মিনিটে স্থানীয় গোপীনগর ঈদগাহ মাঠে মরহুমের নামাজের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তিনি পতনঊষার প্রবাসী কল্যাণ পরিষদ, মিডিলিষ্ট এর সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন এর পিতা।



মন্তব্য করুন