শোক সংবাদ ॥ বাবুল দস্তিদার ॥

July 25, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ের প্রভাষক জয়দ্বীপ পাল (সংগ্রাম) এর মামা শমশেরনগর বাজারের এয়ারপোর্টের রোডের ব্যবসায়ী ও সাবেক কৃতি ফুটবলার বাবুল দস্তিদার (৬৮) ২৪ জুলাই মঙ্গলবার দুপুর সাড়ে ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় শমশেরনগরস্থ স্থানীয় শ্মশানঘাটে তাঁর অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তিনি শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের খন্ডকালীন প্রভাষক চিত্রা দস্তিদারের পিতা। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com