কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও গৃহস্থালী সামগ্রী বিতরণ

July 25, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বেসরকারী উন্নয়ন সংস্থা সূচনা প্রকল্প ও সেভ দি চিলড্রেন-এর উদ্যোগে ৫৫০ পরিবারের মাঝে নগদ অথ র্ও গৃহস্থালী সামগ্রী বিতরণ করা হয়। ২৫ জুলাই বুধবার বেলা ২টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে নগদ অর্থ ও গৃহস্থালী সামগ্রী বিতরণ করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনউষার ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু, সেভ দি চিলড্রেন এর প্রেগ্রাম-এর সিলেট অঞ্চলের সিনিয়র অফিসার  উত্তম কুমার চৌধুরী, প্রপ্রকল্প দল নেতা  শফিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান নারায়ণ মল্লিক সাগর। আয়োজকরা জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ৫০৩ পরিবারের পরিবার প্রতি নগদ ৪৫০০ টাকা ও  প্রতিবন্ধী ৪৭টি পরিবারকে ৫৫০০ টাকা প্রদান করা হয়। তাছাড়া প্রতি পরিবারে ১টি করে প্লাস্টিক বালতিসহ গৃহস্থালী সামগ্রী ও পানি বিশুদ্ধকরণ ঔষধ বিতরণ করা হয়। সব মিলিয়ে  ৫৫০ পরবিারে ব্যয় হয়েছে নগদ অর্থসহ ২৭ লাখ ৫০ হাজার টাকা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com