কমলগঞ্জে শিক্ষিত তরুণ-তরুণীদের নিয়ে আউটসোর্সিং প্রশিক্ষণ উদ্বোধন

July 29, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে শিক্ষিত তরুণ-তরুণীদের নিয়ে উপজেলা পরিষদের উদ্যোগে আউটসোর্সিং প্রশিক্ষণ ২৯ জুলাই রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান। প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন মৌলভীবাজার ফ্রিল্যান্সিং অ্যাসোসিয়েশন এর সভাপতি আহমেদ শরীফ।

প্রশিক্ষণ কর্মশালায় ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সাইডে কাজ করে দেশীয় ও বৈদেশিক মুদ্রা আয় করার উপর বিভিন্ন ধারাণা দেওয়া হয়। প্রশিক্ষণে উপজেলার অর্ধশতাধিক তরুণ ও তরুণী অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com