কমলগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক বাজার তদারকি অভিযান
July 30, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে ২৯ জুলাই রোববার কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বাজার মনিটরিংমূলক অভিযান পরিচালিত হয়। যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, মূল্য তালিকা না রাখা, হোটেলে নোংরা পরিবেশে খাদ্য তৈরি করাসহ বিভিন্ন অপরাধে শাহজালাল হোটেলকে ৩ হাজার টাকা, তাহির ষ্টোরকে ২ হাজার টাকা, শোকরানা ভেরাইটিজ ষ্টোরকে ৫ শত টাকাসহ মোট ৫ হাজার ৫শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন কমলগঞ্জ থানার পুলিশ ফোর্স।



মন্তব্য করুন