কমলগঞ্জের লক্ষীপুর প্রাথমিক বিদ্যালয়ে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রবিবার ৩০ জুলাই বাংলাদেশ আই ফাউন্ডেশন রিসার্স হসপিটাল, ঢাকা এর আয়োজনে চক্ষু চিকিৎসা শিবির (ছানী) রোগী বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রোগ্রাম অর্গানাইজার মোঃ জাহিদুর রহমানের তত্ত্বাবধানে প্রায় শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসক হিসাবে উপস্থিত থেকে রোগীকে সেবা প্রদান করেন বাংলাদেশ আই ফাউন্ডেশন রিসার্স হসপিটাল এর ডা. শিবু দেব (সায়মন)। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক অশোক রঞ্জন চক্রবর্তী, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রোগ্রাম অর্গানাইজার মোঃ জাহিদুর রহমান জানান, বাংলাদেশ আই ফাউন্ডেশন রিসার্স হসপিটাল, ঢাকা এর পরিচালনায় সারা বাংলাদেশে চক্ষু চিকিৎসা শিবির (ছানী) রোগী বাছাই পরিচালিত হয়ে আসছে। ২০০৭ সাল থেকে কমলগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে এ সেবা প্রদান করা হচ্ছে। তারই অংশ হিসাবে রোববার লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।



মন্তব্য করুন