কমলগঞ্জে বাসুদেবপুর প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার উদ্বোধন ও দুজন শিক্ষককে বিদায় সংবর্ধনা

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধন এবং বিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় কান্তি দেব ও শিল্পী রানী দাসের বিদায় সংবর্ধনা ৪ আগষ্ট শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, সহকারি উপজেলা শিক্ষা অফিসার জয় কুমার হাজরা, কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বিলকিস বেগম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজেরা বেগম। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতিগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিক্ষাবান্ধব কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক এর উধ্যোগেউপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের অংশ হিসেবে শনিবার বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন করা হয়। কোমলমতি শিক্ষার্থীদের ইতিহাসের গৌরবময় দিনগুলো স্মরণ করিয়ে দিতে উপজেলা প্রশাসন, কমলগঞ্জ এর উদ্যোগ স্থানীয় বিত্তবানদের আর্থিক সহযোগিতায় শুরু করা হয় বিদ্যালয়ে বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ। অধিকাংশ বিদ্যালয়ে ইতোমধ্যে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে।



মন্তব্য করুন