কমলগঞ্জে চা বাগান কর্মচারী পরিষদের বার্ষিক সাধারণ সভা

প্রনীত রঞ্জন দেবনাথ॥ বাংলাদেশ চা বাগান কর্মচারী পরিষদের মনু অঞ্চলের ৫৪ তম বার্ষিক সাধারণ সভা ৫ আগষ্ট রোববার বেলা ১২টায় মৌলভীবাজারের কমলগঞ্জ্ উপজেলার শমশেরনগর ব্রাদার্স পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। সংগঠনের মনু অঞ্চলের সভাপতি তানভীর হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীলিপ যাদবের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বাগান কর্মচারী পরিষদের সভাপতি মাহবুব চৌধুরী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হাজী মো: জাকারিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বাগান কর্মচারী পরিষদের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, প্রচার সম্পাদক আলমগীর চৌধুরী, চাতলাপুর চা বাগানের কর্মচারী সাইদুর রহমান চৌধুরী, শমশেরনগর চা বাগানের প্রধান করনিক আ জ ম শোয়েব, আলীনগর চা বাগানের আখতার হোসেন পাঠোয়ারী, শমশেরনগর চা বাগান কর্মচারী ও ইউপি সদস্য ইয়াকুব আলী। মনু অঞ্চলের আঞ্চলিক কমিটির ১২০ সদস্যের উপস্থিতিতে বক্তারা প্রতিটি চা বাগানের বিভিন্ন সমস্যা সমাধানে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।



মন্তব্য করুন