কমলগঞ্জ ভ্রাম্যমান আদালতের ভেজাল বিরোধী অভিযানে জরিমানা আদায়

August 7, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে ৭ আগষ্ট  মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২টি রেস্তোরা, একটি বেকারী ও একটি স্টেশনারী দোকানের ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন ও মাসুমা জান্নাতের নেতৃত্বে স্থানীয় পুলিশের সহায়তায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে নোংরা পরিবেশের কারণে মৃদুল হোটেল ও গ্রামবাংলা রেস্তোরাকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। কাজী ফুডস নামের বেকারীরও নোংরা পরিবেশের কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া দোকানে সুনির্দিষ্ট মূল্য তালিকা না থাকায় আজহম এন্টারপ্রাইজ নামের স্টেশনারী দোকানের ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com