কমলগঞ্জে বোমা সদৃশ্য ৩টি বস্তু উদ্ধার

August 8, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগগঞ্জ পৌর এলাকার আলেপুর এলাকায় আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের সামনের রাস্তার পাশ থেকে ৮ আগষ্ট বুধবার সকাল ৭টায় লাল কৌটায় মোড়ানো ৩টি বোমা সদৃশ্য বস্তু ও ১টি লোহা কাটার যন্ত্র, ১টি টর্চ লাইট ও রডের লাঠি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। ধারনা করা হচ্ছে হয়তো রাতে ডাকাতরা এসব ফেলে গেছে।

কমলগঞ্জ থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টায় আলেপুর এলাকার বাসিন্দা মোঃ জাবেদ মিয়া রাস্তা দিয়ে যাওয়ার সময় এগুলো দেখতে পান। মুহুর্তে বিষয়টি এলাকায় জানাজনি হলে আতংক ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি বিষয়টি পুলিশকে জানালে এসআই শহীদুর রহমানের নেতৃত্বে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনা স্থলে পৌঁেছ এগুলো উদ্ধার করে কমলগঞ্জ থানায় নিয়ে আসে। থানায় এনে পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় উদ্ধারকৃত  ৩টি বস্তু ককটেল।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: মোকতাদির হোসেন পিপিএম বলেন, কোন দুস্কৃতকারীরা হয়তো এলাকায় অশান্তি সৃষ্টির জন্য এসব ককটেল রেখে যেতে পারে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com