নিরাপদ সড়কের দাবী বাস্তবায়ন শুরু করায় কমলগঞ্জে প্রধানমন্ত্রীকে অভিনন্দন

August 14, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ সাধারণ শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবী বাস্তবায়ন শুরু করায় এবং পর্যায়ক্রমে সব দাবী বাস্তবায়নের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে শিক্ষার্থীদের আনন্দ শোভাযাত্রা হয়েছে। ১৪ আগষ্ট মঙ্গলবার সকাল ১১টায় কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের পক্ষ থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। এ সময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবীর, সহ: প্রধান শিক্ষক বিলকিস বেগম, অভিভাবক সদস্য জহির মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সবাইবে মিষ্টি মুখ করানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com