কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান বিতরণ

August 16, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে জুন মাসের বন্যায় ক্ষতিগ্রস্থ ১০০ পরিবারের মাঝে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। ১৬ আগষ্ট বৃহস্পতিবার বেলা আড়াইটায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাতিত্বে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ও সরকারী প্রতিশ্রুতি সস্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা প্রমুখ। অনুষ্ঠানে ১০০ ক্ষতিগ্রস্থ পরিবার প্রতি নগদ ৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com