শমশেরনগর চা বাগানে নারীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জরায়ু ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে চিকিৎসা সেবাপ্রদান

August 19, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানে “সুস্থ্য মাসিক-নিরাপদ জীবন” এই শ্লোগানকে সামনে রেখে জাগরণ যুব ফোরাম ও ওয়ান ফর অল এর আয়োজনে “চা-বাগানের নারীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জরায়ু ক্যান্সার প্রতিরোধে করণীয়্য়ঁড়ঃ; শীর্ষক আলোচনা সভা ১৮ আগষ্ট শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়। একই সাথে ঢাকার স্বনামধন্য বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তারগণ সারাদিনব্যাপী চা-বাগানের নারীদেরকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।

ওয়ান ফর অল-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক কামরুন নেছা মিরার নেতৃত্বে ও জাগরণ যুব ফোরাম এর সভাপতি মোহন রবিদাস এর সঞ্চালনায় বিনামূল্যে অনুষ্ঠিত চিকিৎসা

সেবায় অংশগ্রহণ করেন ডা: মোঃ ফয়জুল ইসলাম, জান্নাতুল মাওয়া, নিশা হক প্রমুখ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য ইয়াকুব মিয়া, মাসিক চা

মজদুর সম্পাদক ও ইউপি সদস্য সীতারাম বিন, মহিলা ইউপি সদস্য নমিতা সিং, রণজিৎ রবিদাস, প্রদীপ পাত্র। আলাপকালে জাগরণ যুব ফোরাম এর সভাপতি মোহন রবিদাস বলেন, আমাদের ইচ্ছা ছিল শমশেরনগর চা বাগান হাসপাতালে এই অনুষ্ঠানটি করবো, তাতে সব দিক থেকে সুবিধা হতো ।কিন্তু চা কোম্পানি অনুমতি দেয়নি। এমন কি চা বাগানের অন্য কোথায়ও এই ধরণের প্রোগ্রাম করা যাবে না বলে জানায়। কিন্তু আমি তাদেরকে চ্যালেঞ্জ করলাম-আমি আমার বাড়িতে এই অনুষ্ঠান করবো। পারলে বাঁধা দিও! শেষ পর্যন্ত সফলভাবেই অনুষ্ঠানটা করতে পারলাম।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com