শোক সংবাদ ॥ বশির উদ্দিন আহমদ ॥

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির প্রাক্তন সভাপতি ও শমশেরনগর হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব বশির উদ্দিন আহমদ (৯৫) বার্ধক্য জনিত রোগে শনিবার ১৮ আগষ্ট শমশেরনগর এয়ারপোর্ট রোডের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বিকাল সাড়ে ৫টায় শমশেরনগর ভিতর বাজার জামে মসজিদ সংলগ্ন ঈদগাহে নামাজে জানাজা শেষে শিংরাউলী কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি, সাবেক সাংসদ নওয়াব আলী আব্বাস খান, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, শমশেরনগর ইউপি চেয়ারম্যান মো: জুয়েল আহমদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো: দুরুদ আলী, সম্পাদক রফিকুল আলমসহ স্থানীয় সকল সামাজিক, রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।



মন্তব্য করুন