আমি কৃষ্ণ তুমি রাধা

August 28, 2018,

আবদুল হামিদ মাহবুব॥
আমার আঁখিতে জল
তুমি তাই সবল
মুখে আসে যা খুশি
বল কলকল।
নদী চলে ভাটিপানে
জল নয় স্থির
আমাকে জ্বালিয়ে তুমি
ভাবো মহাবীর!
যবে তুমি কাছে নাই
আকুলিবিকুলি
তোমাকে দেবো বলে
ফুল রাখি তুলি।
রেগে যাও ধমকাও
শাসন তোমার
এতে আমি পুড়ে মরি
আগুন তো বোমার!
তবু তুমি খুব ভালো
ছড়াও আলো
তোমাকে সাথে পেয়ে
দূর করি কালো।
সুখে রবো দুইজনে
যতো পাই বাঁধা
আমি তো কৃষ্ণ সখি
তুমি মোর রাধা!

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com