বড়লেখায় বাল্যবিয়ে নিরোধ দিবস উপলক্ষে র্যালি মানববন্ধন
October 9, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় বাল্যবিয়ে নিরোধ দিবস পালন উপলক্ষে ৯ অক্টোবর মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও মুহাম্মদ সোহেল মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা মহিলা অধিদফতরের অফিস সহকারী মৃগেন কান্তি ভাদুড়ীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার দেবল সরকার, সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, পিআইও উবায়েদ উল্লাহ খান, অফিস সহকারী রফিকুল ইসলাম, প্রশিক্ষক নাজমুন নাহার প্রমূখ।



মন্তব্য করুন