ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

October 10, 2018,

স্টাফ রিপোর্টার॥ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে ১০ অক্টোবর বুধবার বড়লেখা  উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার আইন বিরোধী অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রয় করা, ঔষধের নির্ধারীত দাম কেটে অতিরিক্ত দাম লেখা, হোটেলের নোংরা পরিবেশে খাদ্য তৈরী ও পরিবেশন করা, রান্তার পাশে খোলা অবস্থায় অস্বাস্থ্যকর উপায়ে বিক্রয় করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে  তাহমিনা হোটেলকে ৫ হাজার টাকা, মারজিয়া মিষ্টি ঘরকে ৫ হাজার টাকা, সোহাগী ফামের্সীকে ২ হাজার টাকা, রেজাউলের সবজির দোকানকে ৫ শত টাকা, আব্দুল কাদির মিয়ার সবজির দোকানকে ৫ শত টাকা, মা পলি ফার্মেসীকে ৩ হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন বড়লেখা থানার পুলিশ ফোর্স।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com