বড়লেখায় ভিক্ষুক মুক্তকরণ তহবিলে প্রবাসী ব্যবসায়ীর ১ লাখ টাকা অনুদান
October 25, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ভিক্ষুক পূনর্বাসন কর্মসুচিতে সামিল হলেন বড়লেখার দুবাই প্রবাসী শিল্পপতি, এন.আর.বি ও সোস্যাল ইসলামী ব্যাংকের পরিচালক বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুল করিম। ২৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ভিক্ষুক মুক্তকরণ সংক্রান্ত তহবিলে স্বেচ্ছায় তিনি ১ লাখ টাকা অনুদান দেন। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সুহেল মাহমুদের কার্যালয়ে গিয়ে তার হাতে তিনি অনুদানের চেক প্রদান করেন। এসময় সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. তাহমিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো, উবায়েদ উল¬াহ খান, বড়লেখা সদর ইউনিয়নের মেম্বার সিরাজ উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন