বড়লেখায় সহকারী শিক্ষক  হাবিবের মৃত্যুতে স্মরণ সভা

November 10, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার ধলিরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাবিবুর রহমান হাবিবের মৃত্যুতে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ৮ নভেম্বর বৃহস্পতিবার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভাপতি নূরুলের ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন, উপজেলা শাখার সহ-সহভাপতি ফয়েজ আহমদ, ফরিদ হোসেন আহাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব আহমদ, সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সঞ্জিত চন্দ্র নাথ, অর্থ সম্পাদক জাকির হোসেন, প্রধান শিক্ষক কামরুজ্জামান, মইনুল হোসেন, নূরুল ইসলাম, সহ-তথ্য সম্পাদক সাইদুল ইসলাম সাজু প্রমুখ। সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শিক্ষক মাওলানা ফয়েজ আহমদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com