মৌলভীবাজার-১ আসন উপজেলা জাপার সভায় আফজল  হোসেনকে প্রার্থী ঘোষণা

November 10, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে জাতীয় পার্টির (জাপা) সম্ভাব্য প্রার্থী হিসেবে অ্যাডভোকেট আফজাল হোসেনের নাম ঘোষণা করেছে উপজেলা জাতীয় পার্টি। তিনি বড়লেখা উপজেলা জাতীয় পার্টির সভাপতি।

১০ নভেম্বর শনিবার দুপুরে বড়লেখা পৌরশহরের জলি ম্যানশনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিতে দলীয় নেতাকর্মীরা জাপার প্রার্থী হিসেবে অ্যাডভোকেট আফজাল হোসেনের নাম ঘোষণা করেন।

বড়লেখা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আফজাল হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বাবরুল হোসেন রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা জাপার সহ-সভাপতি শ্রী অনুকূল চন্দ্র দেব, সহ-সভাপতি সৌরউদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শিপার, যুগ্ম সাধারণ সম্পাদক মীর মুজিবুর রহমান, জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুরমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম.এ আজিজ, বড়লেখা পৌর জাপার আহ্বায়ক সুনাম উদ্দিন, উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক ফরাস আহমদ রাজু, মৌলভীবাজার জেলা ছাত্রসমাজের সাবেক আহ্বায়ক রাজু আহমদ রাজা প্রমুখ। এসময় মুঠোফোনে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা জাপার সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক কামাল হোসেন। তারা তৃণমুলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অ্যাডভোকেট আফজল হোসেনের মনোনয়ন পেতে কেন্দ্রে সুপারিশ করার প্রতিশ্রুতি দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com